আন্তর্জাতিক বিশ্ব আদিবাসী দিবস ২০২০

প্রতি  বছরের মতো বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশে ও এই দিনটিকে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে ‌উদযাপন করা হয়। যদিও বাংলাদেশের বর্তমান সংবিধানের (দ্বিতীয় ভাগ ২৩ক) অনুযায়ী দেশে কোনো আদিবাসী নেই তার পরেও দেশের বিভিন্ন সামাজিক , রাজনৈতিক ও কয়েকটি বেসরকারি সংগঠন দিন‌টিকে বিশেষ মর্যাদার সাথে উদযাপন করছে। বরাবরের মতো এবারের আন্তর্জাতিক বিশ্ব আদিবাসী দিবস‌টিতে একটু ভিন্ন মাত্রা যোগ হয়েছে বলা ‌চলে কেননা, এবারের Theme/বি‌ষয়বস্ত‌ু নির্ধারিত হয়েছে  Covid- 19, and Indigenous People's Resilience.

এক কথায় , বিশ্বের আদিবাসীরা যেভাবে প্রকৃতি ও তাদের মধ্যে ভারসাম্য বজায় রেখে এবং প্রকৃতি নির্ভর  নিজস্ব জ্ঞান অনুসরণ করে করোনা মহামারীর বিরুদ্ধে যেভাবে স‌‌ফলভাবে লড়াই করে চলেছে সে বিষয়টি এবারের দিবসে গুরুত্ব পেয়েছে।

এবারের আন্তর্জাতিক বিশ্ব আদিবাসী দিবস‌ সফল হোক এবং বিশ্বের সকল আদিবাসীদের ন্যায় বাংলাদেশের সমতলে ও পাহাড়ে সকল আদিবাসীর মৌলিক অধিকার গুলো সুরক্ষিত হোক।



Comments

Popular Posts