গল্পের নাম : ভূতাছড়া নোয়ারাম কার্বারী পাড়া
সব গল্পই মনভোলানো বা লোভ দেখানো হয় না কিছু কিছু গল্প থাকে যেগুলো গল্প হলেও সত্যি। গল্পটা ভূতাছড়া নোয়ারাম কার্বারী পাড়ার, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পুরো পাড়ায় রয়েছে সহজ সরল পাড়ার লোকেদের জীবন চলন যা সহজে আপনাকে প্রশান্তি দিবে। এক কথায় সৌন্দর্যে আর জীবন চলনে নোয়ারাম কার্বারী পাড়া অসাধারণ।
নাগরিক হিসেবে ওরা কেমন আছে?
মৌলিক চাহিদা সম্পর্কে আমাদের প্রত্যেক এরই কিছুটা হলেও ধারণা আছে। এখন, নাগরিক সুবিধা বাইরে এই জিনিসটা পরেছি অনেক জায়গায় অনেক বার , নাগরিক সুবিধার বাইরে সেটা কেমন তা নোয়ারাম কার্বারী পাড়ার গিয়ে দেখে আসলাম।
সেখানে, নাগরিকের প্রধান চাহিদা (শিক্ষা)পূরণে স্কুল আসে ঠিকই কিন্তু শিক্ষক নেই। সেখানে স্কুল নামের যে কিছু একটা আছে সেটা বুঝার একমাত্র উপায় হল Signboard। যেখানে পাড়ার শিক্ষার্থীরা অন্যান্য শিক্ষার্থীদের ন্যায় সমান সুবিধায় শিক্ষা লাভ করার কথা সেখানে তাদেরকে বসতে হয় বটতলে।
নূন্যতম নাগরিক সুবিধাটুকু পেলে হয়তো আজকের ছটপট করা তারা গুলো দেশের আগামীর হাল ধরতো। আর এভাবেই বেশি দিন চলতে থাকলে ছটপট করতে থাকা তারা গুলো মেঘে ঢাকা পরবে নিশ্চিত।
নোয়ারাম কার্বারী পাড়া থেকে তোলা কয়েকটা ছবি নিচে দেয়া হল:





.PORTRAIT~2.jpg)
Comments
Post a Comment