পাহাড় এবং তার ভবিষ্যৎ.......

 




বলা যায় পাহাড় এবং তার ওপর নির্ভরশীল জনগোষ্ঠীর ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করছে পানির ওপর। পাহাড়ের প্রতিটি ভাঁজ এখন সুপেয় পানির তীব্র সংকটে, যার নানা প্রভাব ইতিমধ্যে বিদ্যমান। এভাবে চলতে থাকলে পাহাড় এবং তার ওপর নির্ভরশীল জনগোষ্ঠীর অস্তিত্ব তীব্র সংকটের মুখে পড়বে।


আজকের পাহাড়ে সুপেয় পানির সংকটের পেছনে কয়েকটি কারণ বিশেষভাবে লক্ষণীয়:

• পাহাড়ে বাণিজ্যক হারে সেগুনবাগান বৃদ্ধি। (ফলে সেগুন গাছ গুলোর অতিরিক্ত পানি শোষণ আশেপাশের ছড়াগুলোর জলশূন্যতা করছে।)


• চাহিদা চেয়ে বেশি পরিমাণে বন থেকে বাঁশ সংগ্ৰাহ করা। ( বাঁশবনের সাথে ছড়ার সম্পর্ক হচ্ছে ছড়ার দুপাশের বাঁশবন ছড়ায় পানি ধরে রাখতে সাহায্য করে। বনের বাঁশ কমে যাওয়ায় এখন ছড়াগুলো অনেক আগেই শুকিয়ে যাচ্ছে।)


• ছড়ায় অতিরিক্ত পরিমাণে মাছ শিকার। (ছড়ায় কিন্তু আগেও মাছ শিকার করা হতো তা ছিল শুধু মাত্র পরিবারিক খাদ্য চাহিদা মেটানোর জন্য। পার্থক্যটা এখানেই এখন বাজারের প্রয়োজনে ঘন ঘন মাছ শিকার করা হচ্ছে। যার ফলে ছড়ায় ঘন ঘন বাধ প্রয়োগ পানি প্রবাহের বাঁধা সৃষ্টি করছে।)





• পাহাড়কে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশ। ( পর্যটন শিল্পের বিকাশের সাথে সাথে কিন্তু পাহাড়ের অতিরিক্ত মাত্রায় প্লাস্টিক পণ্যের ব্যবহার বৃদ্ধি পেয়েছে যার ফলে সেসব প্লাস্টিক পরবর্তিতে গিয়ে ছড়ায় পড়ছে। এতে ছড়ায় প্রাকৃতিক যে পানির পরিশোধন সিষ্টেম সেখানে বাধার সৃষ্টি করছে।)


• জলবায়ু পরিবর্তন ও বৃষ্টিপাত কমে যাওয়া। (বন দখল করে পর্যটন - রিসোর্ট নির্মাণ, বনজ গাছ পাচার নানা কারণে পাহাড় তার প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে ফলে পাহাড়ে বৃষ্টিপাত কমে যাচ্ছে যা পাহাড়ি ছড়াগুলোতে নেতিবাচক প্রভাব ফেলছে।


পাহাড় এবং তার জনগোষ্ঠীকে টিকিয়ে রাখতে হলে এখ‌ই পুঁজিপতিদের পাহাড়ের প্রতি তার দৃষ্টির বদল আনতে হবে।


Comments

Popular Posts