পঠিত ভূমি



যেখানেই চোখ পড়বে সবখানে ধ্বংস, হাহাকার। কোথাও আবার ক্ষুধার্ত জীর্ণ শরীরের আর্তনাদ কোথাও আবার শোষণের উল্লাস। অনুর্বর ভূমিতে সবকিছু মৃত প্রায়।জীবন্ত শরীর গুলো যেন এক একটা জ্বলন্ত মূর্তি । হঠাৎ ভেসে আসা ছায়ের পোড়া স্তূপ গুলো দেখলেই মানে হবে বিবেক ভালোবাসা দাফন হয়ে আছে অনেক আগেই। প্রায়‌ই দেখা মেলে শোষণে উল্লোসিত জনতার ভীড়, তারা নতুন প্রাণে লাল মাখায় আর হিংস্রতার জন্ম ঘটায়। পচে যাওয়া স্তূপ গুলো এখন গন্ধে ভরে গেছে, এক একটা স্তূপ থেকে এখন ধর্মীয় হিংস্রতা, জাতিগত দ্ধন্দ্বের গন্ধ ছড়ায়।
আবার ধ্বংসের মাঝে এক টুকরো সবুজ যেন নতুন প্রাণের সম্ভাবনা জাগায়। পঠিত জমি সবুজে ভরে উঠবে , শ্রেণীর শেখল থেকে মুক্তি মিলবে, সকলে এক ছাদের নিচে মঙ্গলদীপ জ্বালাবে।

Comments

Popular Posts